![]()


বড়লেখা প্রতিনিধি :
বড়লেখায় বিশ্ব হাতধোয়া দিবস পালন উপলক্ষে মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও হাতধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
ইউএনও নাজরাতুন নাঈমের সভাপতিত্বে ও সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী মঈন উদ্দিনের সঞ্চালনায় উপজেলা পরিষদ সেমিনার কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতœদীপ বিশ্বাস, কৃষি অফিসার কৃষিবিদ মনোয়ার হোসেন, সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মিজানুর রহমান, সিনিয়র মৎস্য অফিসার আফজাল হোসেন, শিক্ষা অফিসার একেএম জোবায়ের আলম, বড়ড়লেখা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুর রব, বর্নি ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদীন প্রমুখ।