সর্বশেষ আপডেট : ৭ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ভারতে গিয়ে পাচার হওয়া মেয়েকে উদ্ধার করলেন বাংলাদেশি মা

বাংলাদেশ থেকে ভা’রতে পাচার হয়ে যায় ১৭ বছর বয়সী এক কি’শোরী। সেখানে তাকে দেহব্যবসায় বাধ্য করা হয়েছিল। ছয় মাস পর ওই কি’শোরীকে ভা’রত থেকে উ’দ্ধার করে তার মা।বিএসএফ সদস্যরা মা-মে’য়েকে বিজিবির হাতে তুলে দিয়েছেন।

বিএসএফ এবং বিজিবির কর্মক’র্তারা জানিয়েছেন, কালু এবং সোহাগ নামের দুই যুবকের সঙ্গে তিনি বাড়ি ছাড়েন। তাকে একটি পার্লারে চাকরি দেয়ার কথা বলে ভা’রতে পাচার করা হয়।

কালু-সোহাগ পাচারকারী চক্রের সদস্য। ভা’রতে যাওয়ার পর দেড় লাখ রুপিতে মোহাম্ম’দ আলী নামের এক প্রতারকের কাছে মে’য়েটিকে বিক্রি করে দেয় কালু। কালু তাকে নিয়ে চলে যায় পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়া এলাকায়। এখানে তাকে জো’র করে দেহব্যবসায় নামানো হয়।

ভুক্তভোগী মে’য়েটির মা জানিয়েছেন, ১৬ জানুয়ারি থেকে মে’য়ে নি’খোঁজ ছিল। মিঠুন নামের এক যুবকের কাছে ফোনে তার মে’য়ের খবর জানতে পারেন। পরে ঢাকার মিরপুর এলাকার পল্লবী থা’নায় এফআইআর দায়ের করেন তিনি।

ভা’রতে গিয়ে পাঞ্জিপাড়ার স্থানীয়দের সহযোগিতায় মে’য়ের অবস্থান শনাক্ত করে নিরাপদে উ’দ্ধার করেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: