![]()

রেড জোন সিলেটে করোনা উপসর্গ নিয়ে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি থাকা একজনের মৃত্যু হয়েছে। মৃতের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলসাইন ইউনিয়নে। শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।
এছাড়াও ভর্তি থাকা ২৩ জনের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক। শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জন্মময় দত্ত গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, হাসপাতালে বর্তমানে ৪১ জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন। এরমধ্যে আশঙ্কাজনক অবস্থায় ১২ জনকে হাসপাতালের আইসিইউতে ও একজনকে এইচডিইউতে রাখা হয়েছে। এ ১৩ জনেরই অবস্থা সংকটাপন্ন। এছাড়া হাসপাতালে করোনা সন্দেহে ভর্তি আছেন আছেন ২৩ জন।