![]()


পবিত্র শবে বরাতের রাতে এক যুবককে কু’পিয়ে হ’ত্যা করেছে দু’র্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার টুকেরবাজার হায়দরপুর গ্রামে। নি’হত যুবক ফাহিম আহমদ (২৪) আব্দুল মানিকের ছেলে । তিনি কাতার থেকে ৩-৪ মাস আগে দেশে আসেন।
এলাকাবাসী জানান, বৃহস্পতিবার রাত ১১টার হায়দরপুর গ্রামে বাড়ির পাশে নদীর পাড়ে ফাহিমকে কু’পিয়ে হ’ত্যা করে ফেলে যায় দু’র্বৃত্তরা। পরে পুলি’শ ঘটনাস্থলে গিয়ে তার লা’শ উদ্ধার করে। পূর্ব শত্রুতার জের ধরে এ হ’ত্যাকা’ন্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পু’লিশ।
জালালাবাদ থা’নার ওসি অকিল উদ্দিন আহমদ বলেন, রাত ১১টার দিকে কাতার প্রবাসী এক যুবকের র’ক্তা’ক্ত লা’শ উদ্ধার করেছে পুলি’শ। লা’শ ময়নাতদ’ন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপা’তালে প্রেরণ করা হয়েছে। পুলি’শ জড়িতদের গ্রেফ’তারের চেষ্টা অব্যাহত রেখেছে।