সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
বুধবার, ১১ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

দায়িত্বপালনে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চাইলেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিক

  • স্টাফ রিপোর্টার

সিলেট বিভাগে সঠিকভাবে দায়িত্বপালনে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চাইলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শফিক। তিনি গতকাল সোমবার বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বক্তব্য দানকালে উপরোক্ত কথাগুলো বলেন।

শাখাওয়াত হোসেন শফিক বলেন, সাংবাদিকরা সমাজের আয়না। পত্রিকার পাতায় সমাজের চিত্র ফুটে উঠে। সমাজের মানুষের কোথায় কোন অসঙ্গতি আছে, তা আগে সাংবাদিকরা খবর পান। দেশকে এগিয়ে নিতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা সভাপতি এড. লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খান, মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

সাংগঠনিকের দায়িত্ব পাওয়ার তিন দিনের সফরে সিলেটে আসেন সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত শাখাওয়াত হোসেন শফিক। তিনি সোমবার বেলা সাড়ে ১২টায় বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শাখাওয়াত হোসেন শফিক।

বক্তব্যে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার হাত থেকে এই বিভাগের দায়িত্ব পেয়ে সিলেটে এসেছি, এখানে আমি কোন একক নেতার নামে স্লোগান শুনতে আসিনি। আমাদের নেতা একজনই, তিনি শেখ হাসিনা। স্লোগান একটাই হবে আমাদের জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’। তিনি আরো বলেন, আমি কোন প্রশাসক হয়ে সিলেটে আসিনি, এসেছি আপনাদের বন্ধু হিসেবে আপনাদের কথা শুনতে। আগামীতে এই পূণ্যভূমি সিলেটে আওয়ামী লীগকে সুসংগঠিত করতে আপনাদের কথা আমি নেত্রীর কাছে তুলে ধরব।

এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: