![]()

সুনামগঞ্জ প্রতিনিধি ::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে অভিযান চালিয়ে ৮ লক্ষাধিক টাকা নৌকা ও শেইভ মেশিন আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি।
জানাযায়, উপজেলার যাদুকাটা নদীর বড়টেক এলাকায় সোমবার বিকালে গোপন সংবাদের বিত্তিতে বাদাঘাট পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যদের সহযোগিতায় সারাদিন অভিযান চালিয়ে অবৈধভাবে নদীর পাড় কাটার অপরাধে ৮টি নৌকা ও শেইভ মেশিন আটক করে। পরে জনসম্মুখে আগুলে পোড়ানো হয়। যার আনুমানিক মূল্য আট লাখ টাকা।
এঘটনা সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি জানান,নিয়ম বর্হিভুত ভাবে পরিবেশ ধংশ করে ও নদীর পাড় কেটে কাউকে কোন কাজ করতে দেওয়া হবে না। যারা অনিয়ম করবে তাদের আইনের আওতায় আনা হবে।