সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
বুধবার, ৪ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

‘আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ!’

ডেইলি সিলেট ডেস্ক ::

ডিসেম্বরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রহস্যময় ও আলোচিত পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা এবং এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাতে দেওয়া ওই পোস্টে দেশ ছাড়ার ইঙ্গিত দিয়ে তিনি লিখেছেন, ‘আপা আসবে তাই চলে যাচ্ছি। বিদায় বাংলাদেশ!’

মঙ্গলবার রাত ১২টার দিকে নিজের ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টের সঙ্গে একটি ছবিও যুক্ত করেন আসিফ মাহমুদ। ছবিতে দেখা যায়, তিনি একটি বিমানের ভেতরে বসে আছেন। তাঁর সঙ্গে রয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। তবে তাঁরা ঠিক কোথায় বা কোন উদ্দেশ্যে যাচ্ছেন, সে বিষয়ে পোস্টে কোনো গন্তব্যের কথা উল্লেখ করেননি তিনি।

আসিফ মাহমুদের এই পোস্টটি মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। দেশ ছাড়ার এই নাটকীয় ঘোষণা এবং শেখ হাসিনার ফেরা নিয়ে তাঁর এমন মন্তব্য ঘিরে নেটিজেনদের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। প্রতিবেদনটি লেখা পর্যন্ত ওই পোস্টে ৯১ হাজারের বেশি রিয়্যাকশন পড়েছে, মন্তব্য ও শেয়ারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের নানা মতামত জানাচ্ছেন।

সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে যে, আগামী ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরতে পারেন। পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষের পেছনেও পতিত সরকারের ইন্ধন রয়েছে বলে সরকারের মন্ত্রী ও উপদেষ্টারা দাবি করছেন। এমন উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মাঝেই সাবেক এক উপদেষ্টার দেশ ছাড়ার এমন মন্তব্য তা নিছকই রাজনৈতিক রসিকতা নাকি এর পেছনে অন্য কোনো বার্তা রয়েছে, তা নিয়ে সচেতন মহলে জোর আলোচনা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: