সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

পাল্লাপাল্টি হামলায় বিস্তৃত হচ্ছে পশ্চিম এশিয়ার যুদ্ধ

ডেইলি সিলেট ডেস্ক ::

সৌদির শহরগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বুধবার হুতিরা এমনটি জানিয়েছে। পাল্টাপাল্টি এসব হামলায় পশ্চিম এশিয়ার যুদ্ধ আরও বিস্তৃত হচ্ছে।

ইয়েমেনে হুতিদের ত্বরিৎ অগ্রগতিতে এ যুদ্ধে ইরানের প্রভাব আরও বৃদ্ধি পেয়েছে। নতুন একটি রণক্ষেত্রে সংঘাতের অবনতি হচ্ছে, এমন ইঙ্গিত দেওয়া এক সতর্কবার্তায় সৌদি আরবে ভ্রমণের বিষয়ে বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তারা তাদের সরকারি কর্মকর্তাদের ইয়েমেনের সীমান্তের ২০ মাইলের মধ্যে যাওয়া নিষিদ্ধ করেছে।

রয়টার্স জানিয়েছে, হুতিরা বুধবার রাতে রণক্ষেত্রে ইয়েমেনের সৌদি সমর্থিত জোট বাহিনীর কাছ থেকে সাঁজোয়া যান জব্দ করার ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে আরও দেখা গেছে, মাথার ওপর দিয়ে যুদ্ধবিমান উড়ে যাচ্ছে আর মরুভূমির বালিয়াড়িতে বিশাল বিস্ফোরণ ঘটে ধোঁয়ার কুণ্ডুলি আকাশের দিকে উঠে যাচ্ছে।

হুতি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, তারা সৌদি আরবের লোহিত সাগরীয় গুরুত্বপূর্ণ তেল বন্দর ইয়ানবুতে নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর পাশাপাশি সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর খামিস মুশায়িতের বিমানঘাঁটিতেও আঘাত হেনেছে। তবে কখন এসব হামলা চালানো হয়েছে, তা জানাননি তিনি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: