সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

পশ্চিম এশিয়ার যুদ্ধ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাধারণ স্বার্থের পক্ষে না: শি

ডেইলি সিলেট ডেস্ক ::

ইরান-যুক্তরাষ্ট্রে-ইসরায়েলের সংঘাত নিয়ে এক মন্তব্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, পশ্চিম এশিয়ার এই যুদ্ধ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাধারণ স্বার্থের পক্ষে না। শনিবার (১২ সেপ্টেম্বর) ভারতের রাজধানী নয়া দিল্লিতে শুরু হওয়া ব্রিকস সম্মেলনে তিনি এই মন্তব্য করেন, জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

এনডিটিভি জানিয়েছে, চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে দেওয়া উদ্ধৃতিতে শি বলেছেন, চীন পশ্চিম এশিয়া ও পারস্য উপসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা অর্জনে যথাযথ ভূমিকা পালনের জন্য ব্রিকস এর অন্য সদস্যদের সঙ্গে কাজ করতে ইচ্ছুক। এই যুদ্ধ ওই অঞ্চলজুড়ে জনগণের গুরুতর ক্ষয়ক্ষতির কারণ হচ্ছে আর এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের সাধারণ স্বার্থের পক্ষে না।

তিনি বলেন, ব্রিকস দেশগুলোর উচিত সব ধরনের ‘সুরক্ষাবাদ’প্রত্যাখ্যান করা। আমাদের উচিত বিশ্ব বাণিজ্য সংস্থাকে কেন্দ্র করে গড়ে ওঠা বহুমুখী বাণিজ্য ব্যবস্থাকে সমর্থন করা এবং সব ধরনের সুরক্ষাবাদ প্রত্যাখ্যান করা, বলেন শি।

ব্রিকসের সদস্য দেশগুলোকে সার্বভৌমত্ব লঙ্ঘনের বিরোধিতা করারও আহ্বান জানান তিনি।

সাত বছর পর ভারতে যাওয়া চীনের প্রেসিডেন্ট ব্রিকস দেশগুলোকে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে সহযোগিতা গভীর করার আর এই নতুন প্রযুক্তির মাধ্যমে নব শিল্পায়নকে এগিয়ে নেওয়ার একটি উদ্যোগ প্রস্তাব করেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শাস্তিমূলক শুল্কের উল্লেখ করে শি ব্রিকস দেশগুলোকে ইচ্ছামতো শুল্ক আরোপের বিরোধিতা করার আহ্বান জানান।

শি শনিবার দুপুরে নয়া দিল্লির ভারত মণ্ডপম সম্মেলনে কেন্দ্রে শুরু হওয়া ব্রিকস সম্মেলন ২০২৬ এ যোগ দেন। সেখানে এবারের সম্মেলনের সভাপতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে স্বাগত জানান।

এদিন সন্ধ্যায় সম্মেলনের ফাঁকে এই দুই নেতার এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: