সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৯৭ জন

ডেইলি সিলেট ডেস্ক ::

দেশে গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে।

রবিবার (৩০ আগস্ট) এ তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
অবৈধ সম্পদের অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকের তলব

এ সময়ে এইডিস মশাবাহিত এ রোগ নিয়ে ১ হাজার ৯৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, যা চলতি বছরের এ পর্যন্ত এক দিনে সর্বোচ্চ।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, ডেঙ্গু রোগে চলতি বছরের এ পর্যন্ত ৯৩ জনের মৃত্যু হল।

এর মধ্যে অগাস্ট মাসের এক বাকি থাকতেই মাসের হিসাবে সবচেয়ে বেশি, ৩৯ জনের মৃত্যু নথিবদ্ধ হল। এর আগে জুলাই মাসে মারা গেছে ৩৬ জন।

এছাড়া চলতি মাসে এ পর্যন্ত ১৯ হাজার ৩৭৩ জন রোগী ভর্তি হয়েছে। এর আগে জুলাই মাসে ৯ হাজার ২০৬ জন রোগী ভর্তি হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, শনিবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৮২ জন। ১০৯ জন ভর্তি হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে।

দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৫৮ জন রোগী ভর্তি হয়েছেন।

এছাড়া বরিশাল বিভাগে ১২৩, চট্টগ্রামে ১১৬, খুলনায় ২৪৩, ময়মনসিংহে ৮১, রাজশাহীতে ৭৬, রংপুরে ৬ এবং সিলেটে ৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আর গেল ২৪ ঘণ্টায় হাসপাতাল ছেড়েছেন ৭৯৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে দেশে ৩৪ হাজার ৬৮৩ জন ডেঙ্গু নিয়ে হসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩২ হাজার ১৮৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে।

এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

গেল বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মতো।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: