সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

গুজবের জেরে বরিশালে থানায় হামলা, আহত পাঁচ পুলিশ সদস্য

ডেইলি সিলেট ডেস্ক ::

চোর সন্দেহে আটক যুবককে পিটিয়ে হত্যার গুজবে বরিশালের আগৈলঝাড়া থানায় হামলার ঘটনা ঘটেছে। এতে পুলিশের পাঁচ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার(৯ জুলাই) বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আগৈলঝাড়া থানায় ওসি মাসুদ খান।

তিনি বলেন, “দুই থেকে তিন শতাধিক নারী ও পুরুষ থানায় হামলায় অংশ নেন। এ সময় থানা ভাঙচুর ও পুলিশের পাঁচ সদস্যকে মারধর করা হয়। হামলাকারীদের ঠেকাতে পুলিশের লাঠিচার্জে অন্তত ১০ নারী-পুরুষ আহত হয়েছেন।”

যার মৃত্যুর গুজব ছড়ানো হয়েছে, তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৭ নম্বর ওয়ার্ডের মেডিসিন ইউনিটে চিকিৎসাধীন আছেন বলে ইন্টার্ন চিকিৎসক সাকিবুল হাসান শান্ত জানিয়েছেন।

তিনি বলেন, “আহত রিয়াজের মেজর কোনো ইনজুরি নেই। তবে মাথায় আঘাত রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: