সর্বশেষ আপডেট : ২২ মিনিট ১৭ সেকেন্ড আগে
বুধবার, ১ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

ডেইলি সিলেট ডেস্ক ::

কুষ্টিয়া সদর উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার (১ জুলাই) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের (শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল) বিচারক এ এইচ এম শফিকুল ইসলাম আসামির অনুপস্থিতিতে এ রায় দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল মজিদ জানান।

দণ্ডপ্রাপ্ত জহির রায়হান (৩২) সদর উপজেলার বাসিন্দা।

মামলার বরাতে আইনজীবী বলেন, স্কুলে যাওয়া-আসার পথে দশম শ্রেণির ওই ছাত্রীকে জহির উত্ত্যক্ত করতেন। বিষয়টি ছাত্রীর পরিবার জহিরের পরিবার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানায়। এতে জহির ক্ষিপ্ত হন।

২০১৮ সালের ৩ মার্চ রাতে ছাত্রীর বাবা-মা ওয়াজ শুনতে যান। তখন বাড়িতে ওই ছাত্রী একা ছিলেন। এই সুযোগে জহির বাড়িতে ঢুকে ছাত্রীকে ধর্ষণ করেন। পরে ছাত্রী চিৎকার করলে আশপাশের লোকজন এসে জহিরকে আটক করে পুলিশে দেন।

এ ঘটনায় ছাত্রীর বাবা জহিরের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এসআই আনোয়ারুল ইসলাম ২০১৮ সালের ৩০ এপ্রিল ২০০০ (সংশোধনী-৩) সালের ৯ (১) ধারার জহিরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। মামলা চলাকালে জহির জামিন নিয়ে পলাতক হন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও ৫০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও ছয় মাসের কারাবাস দিয়েছে আদালত।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: