সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
শনিবার, ২০ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

অস্ট্রিয়ার বিপক্ষে খেলায় মেসির তিন রেকর্ড গড়ার সুযোগ

ডেইলি সিলেট ডেস্ক ::

বিশ্বকাপে এখন পর্যন্ত একটি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। আলজেরিয়ার বিপক্ষে সেই ম্যাচে সব আলো নিজের করে নিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক করার পাশাপাশি নতুন করে লিখেছেন একাধিক রেকর্ড।

তবে রেকর্ড গড়া ও ভাঙার ধারাবাহিকতা ধরে রাখার সুযোগ পাচ্ছেন তিনি আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচেই। অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামলেই তার সামনে থাকবে বিশ্বকাপ ইতিহাসের তিনটি বড় রেকর্ড।

প্রথম রেকর্ডটি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার। আলজেরিয়ার বিপক্ষে তিন গোল করার পর বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬। এতে তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার আসনে রয়েছেন। অস্ট্রিয়ার বিপক্ষে একটি গোল করতে পারলেই ১৭ গোল নিয়ে এককভাবে এই তালিকার শীর্ষে উঠে যাবেন আর্জেন্টাইন মহাতারকা।

দ্বিতীয় রেকর্ডটি বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের। আলজেরিয়ার বিপক্ষে জয়টি ছিল বিশ্বকাপে মেসির ১৬তম জয়। এই সংখ্যায়ও তিনি ক্লোসার রেকর্ড স্পর্শ করেছেন। অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনা জয় পেলে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচজয়ী ফুটবলার হবেন মেসি।

তৃতীয় রেকর্ডটি বক্সের বাইরে থেকে সর্বাধিক গোলের। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের প্রথম গোলটি এসেছিল দূরপাল্লার শটে। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে পেনাল্টি বক্সের বাইরে থেকে করা মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে পাঁচটিতে।

এতদিন এই রেকর্ডটি এককভাবে ছিল ব্রাজিলের কিংবদন্তি রিভেলিনোর দখলে। আলজেরিয়ার বিপক্ষে গোল করে তার পাশে জায়গা করে নিয়েছেন মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে দূরপাল্লার শটে আরেকটি গোল করতে পারলে বক্সের বাইরে থেকে সর্বাধিক গোলের রেকর্ডও এককভাবে নিজের করে নেবেন তিনি।

২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে বসনিয়া, ইরান ও নাইজেরিয়ার বিপক্ষে বক্সের বাইরে থেকে গোল করেছিলেন মেসি। এরপর ২০২২ সালের কাতার বিশ্বকাপে মেক্সিকো ও অস্ট্রেলিয়ার বিপক্ষে একইভাবে গোল করেন। এবার আলজেরিয়ার বিপক্ষেও দূরপাল্লার শটে গোল করে সেই সংখ্যাকে পাঁচে উন্নীত করেছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: