সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
শনিবার, ৬ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ইরান যুদ্ধের প্রভাবে আরও কোটি মানুষ খাদ্য সংকটে পড়তে পারে : জাতিসংঘ

ডেইলি সিলেট ডেস্ক ::

ইরানকে ঘিরে চলমান যুদ্ধ ও জ্বালানি মূল্যবৃদ্ধির কারণে বিশ্বের বিভিন্ন দেশে খাদ্য সংকট আরও তীব্র হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।

সংস্থাটির মতে, যুদ্ধ দীর্ঘায়িত হলে সোমালিয়ায় অতিরিক্ত ২৫ লাখ, আফগানিস্তানে ২৩ লাখ এবং শ্রীলঙ্কায় ১৩ লাখ মানুষ খাদ্য সংকটে পড়তে পারেন।

ডব্লিউএফপির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক কার্ল স্কাউ বলেন, জ্বালানি ও খাদ্যের দামের মধ্যে সরাসরি সম্পর্ক রয়েছে। ফলে তেলের দাম বাড়লে খাদ্যের দামও বেড়ে যায়, যা দরিদ্র দেশগুলোর মানুষের ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে।

তিনি জানান, বিশ্বে ইতোমধ্যে ৩১ কোটি ৮০ লাখের বেশি মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন। যুদ্ধ ও উচ্চ মূল্যস্ফীতি এই পরিস্থিতিকে আরও খারাপ করে তুলতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: