সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

জামালপুরে বজ্রপাতে দুই জনের মৃত্যু

ডেইলি সিলেট ডেস্ক ::

জামালপুরের ইসলামপুরে পৃথক স্থানে বজ্রপাতে শামীম মিয়া ও সাগর ইসলাম নামে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার গাইবান্ধা ও সাপধরী ইউনিয়নে দুটি আলাদা দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।

সাপধরী ইউপি সদস্য মেহের আলী জানিয়েছেন, , উপজেলার সাপধরী ইউনিয়নের পূর্ব চেঙ্গানিয়া গ্রামের ইল্লামারী সড়কে গ্রামীণ রাস্তার কাজ করার সময় সকাল সাড়ে ৮টার দিকে বজ্রপাতে নিহত হন সাগর ইসলাম।
তিনি দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ি ইউনিয়নের চিনিয়াপাড়া গ্রামের স্বাধীন মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে একই দিনে ভোর ৫টার দিকে ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের দশানী নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারান শামীম মিয়া (২৫) নামের আরেক যুবক।

তিনি মরাকান্দি উত্তর বাড়ির মোহাম্মদ আলী মেম্বারের ছেলে।

পরিবারের ভাষ্য, কয়েকজন জেলের সঙ্গে শ নিয়ে নদীতে মাছ ধরার সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাইয়ুম গাজী দুই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: