সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
সোমবার, ২৫ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বয়স বাড়াটা কোনো ভয়ানক বিষয় নয়: কাজল

ডেইলি সিলেট ডেস্ক ::

বলিউডে মুক্তি পেয়েছে পৃথ্বীরাজ সুকুমারনের পরিচালনায় নির্মিত ও কাজল অভিনীত নতুন ছবি ‘সারজামিন’। এ ছবিতে প্রথমবারের মতো পর্দা ভাগ করেছেন সাইফ আলি খানের পুত্র ইব্রাহিম আলি খান ও কাজল। ছবির প্রচারপর্বে সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হন কাজল। সেখানে তারকাদের চেহারায় নানা ধরনের সার্জারি, ফিলার্স ও বোটক্স করার মতো প্রসঙ্গ উঠলে আত্মবিশ্বাসী ভঙ্গিতে নিজের মতামত জানান এই জনপ্রিয় অভিনেত্রী।

এ বিষয়ে কাজল বলেন, ‘আমার মনে হয় এটা যার যার নিজস্ব বিষয়। যে যেভাবে নিজেকে দেখতে ভালোবাসেন ও এই বিষয়ে আত্মবিশ্বাসী তারা চেহারায় নানা পরিবর্তন আনতেই পারেন। এটা একান্তই ব্যক্তিগত বিষয়। ছুরি-কাঁচি চালিয়ে চেহারা বদলে ফেলাটা এমন কোনো বড় বিষয় নয় বলেই আমার মনে হয়।’

অভিনেত্রী আরও বলেন, ‘আমার মনে হয় বয়স হওয়া নিয়ে এত চিন্তিত হওয়ার কিছু নেই। প্রকৃতির নিয়মে বয়স বাড়বেই এবং এটিকে স্বাভাবিকভাবেই নিতে হবে। জীবনের সব বয়সকেই উপভোগ করতে জানতে হয়। এতে ভেঙে পড়ার কিছু নেই। যারা কম বয়সে প্রয়াত হয়েছে তারা যে জীবনটাকে আরও বেশিদিন দেখতে পেলেন না, বয়স হওয়াটা উপভোগ করতে পারলেন না—এটা আমাকে কষ্টই দেয়। তাই আমার মনে হয়, বয়স বাড়াটা এমন কোনো ভয়ানক বিষয় নয়।’

এদিকে নারীদের পাশাপাশি পুরুষদেরও সার্জারির মাধ্যমে চেহারার পরিবর্তন প্রসঙ্গে কাজল বলেন, ‘শুধু নারীরাই নন, পুরুষরাও কিন্তু সার্জারির আশ্রয় নিয়ে নিজের চেহারা বদলান অনেক সময়। তবে তা সেভাবে আলোচনায় আনা হয় না, দোষ খোঁজা হয় না। তারকা হোন বা আমজনতা এটা একেবারেই তাদের নিজস্ব পছন্দ। এটা খুব সাধারণ একটা বিষয়। এটা নিয়ে কটাক্ষ বা কোনো নেতিবাচক আলোচনা হওয়া অর্থহীন।’

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: