সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
মঙ্গলবার, ২ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরা হলো না ৩ বন্ধুর

ডেইলি সিলেট ডেস্ক ::

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি গাড়ির ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা বিয়ের দাওয়াত খেয়ে ফিরছিলেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ৪টার দিকে উপজেলার সুফিয়া রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রুবেল বড়ুয়া (৪০), সানি বড়ুয়া (৪০) ও নিপু বড়ুয়া (৩৮)। তারা সবাই উপজেলার মায়ানী ইউনিয়নের দমদমা বড়ুয়া পাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, নিহত তিনজনই ঘনিষ্ঠ বন্ধু। বৃহস্পতিবার দিবাগত রাতে বিয়ের দাওয়াত খেয়ে ফিরছিলেন তারা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের অজ্ঞাত গাড়ি ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা তিনজনই নিহত হয়েছেন।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, নিহত ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কবলে পড়া মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে মোটরসাইকেলে ধাক্কা দেয়া গাড়িটি শনাক্ত করা যায়নি।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, শুক্রবার ভোর রাতে সুফিয়া রোড এলাকায় দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘটনার পরপরই জোরারগঞ্জ হাইওয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: