সর্বশেষ আপডেট : ১৯ ঘন্টা আগে
শুক্রবার, ১ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

কলকাতার শুরুর ম্যাচেই মাঠে থাকছেন শাখরুখ?

ডেইলি সিলেট ডেস্ক ::

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে জাঁকজমকপূর্ণ আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পর্দা উঠছে আজ। আসর শুরুর দ্বিতীয় দিন শনিবার (২৩ মার্চ) ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদকে আতিথেয়তা দেবে কলকাতা নাইট রাইডার্স। এ দিন সন্ধ্যায় ঘরের মাঠে হাজির থাকবেন শাহরুখ খান।

সাধারণত কিং খান আসছেন কি না, সেটি এত আগে থেকে জানা যায় না। তবে শোনা যাচ্ছে, এবার কলকাতার প্রথম ম্যাচেই মাঠে থাকবেন শাহরুখ। এটাই যথেষ্ট শ্রেয়াসদের চার্জড আপ হওয়ার জন্য।

ইডেনে ম্যাচ দেখতে আসবেন, দলকে না কি আগেই সেটি জানিয়ে দিয়েছেন শাহরুখ। এত আগাম নোটিশ দিয়ে আসা যে তার স্বভাববিরুদ্ধ। আপাতত তিনি বিদেশে। তবে শনিবারের কলকাতা সফর ক্যালেন্ডারে লিখে ফেলেছেন কিং খান।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: