সর্বশেষ আপডেট : ১১ মিনিট ১৫ সেকেন্ড আগে
সোমবার, ১৮ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ছেলের ‌লা‌ঠির আঘা‌তে বৃদ্ধ বাবার মৃত্যু

শেরপু‌রের শ্রীবরদীতে ছে‌লে বিল্লা‌ল হোসে‌নের লা‌ঠির আঘা‌তে বৃদ্ধ বাবা সুরুজ আলী (৭০) নিহত হ‌য়েছেন। শুক্রবার (২২ এ‌প্রিল) বি‌কে‌লে উপ‌জেলার শংকর‌ ঘোষ এলাকায় এ ঘটনা ঘ‌টে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সুরুজ আলীর তিন ছে‌লে ও দুই মে‌য়ে। বড় ছে‌লে বিল্লা‌ল হো‌সেনের সঙ্গে বাবা সুরুজ আলীর সব সময় ঝগড়া-‌বিবাদ লে‌গেই থাক‌তো। শুক্রবার দুপু‌রে বাবা ও ছে‌লের ম‌ধ্যে হালকা কথা কাটাকা‌টি হয়। বি‌কে‌লে সুরুজ আলী বা‌ড়ির পা‌শে বাজা‌রে যান। এ সময় অত‌র্কিতভা‌বে বিল্লা‌ল হো‌সেন তার বাবার ওপর আক্রমণ ক‌রে লা‌ঠি‌ দি‌য়ে শরী‌রের বি‌ভিন্নস্থা‌নে আঘাত ক‌রে। এক পর্যা‌য়ে ঘটনাস্থ‌লেই নিহত হন সুরুজ আলী। প‌রে কৌশ‌লে পা‌লি‌য়ে যায় বিল্লাল হোসেন।

নিহ‌ত সুরুজ আলীর মেয়ে ইসমত আরা ব‌লেন, আমার বাবা‌কে বড় ভাই দেখ‌তে পা‌রে না, বাবা‌কে দেখ‌লেই শুধু মারতে আস‌তো। এজন‌্য মানু‌ষ ওকে বল‌তো মান‌সিক রোগী। আজ আমার বাবারে মে‌রেই‌ ফেল‌ল।

‌নিহ‌তের ছোট ছে‌লে কুদ্দুস আলী ব‌লেন, আমার বড় ভাইয়ের সঙ্গে আমা‌দের মা‌ঝে মা‌ঝেই জ‌মি-জমা নি‌য়ে ঝগড়া লাগ‌তো। আজ (শুক্রবার) দুপু‌রে আমা‌দের প‌রিবা‌রের সঙ্গে ভাই‌য়ের কথা কাটাকা‌টি হয়। প‌রে আমার বাবা‌রে পি‌টিয়ে মে‌রে ফে‌লে‌ছে।

এ বিষয়ে শ্রীবরদী থানার এসআই নাজমুল আ‌মীন ব‌লেন, আমরা সুরতহাল তৈ‌রি ক‌রে‌ছি। সুরতহা‌লে দু’হাত ও পা‌য়ে আঘা‌তের চিহ্ন র‌য়ে‌ছে। ধারণা করা হ‌চ্ছে, আঘা‌তের কার‌ণেই মৃত‌্যু হয়ে‌ছে। ত‌বে, ময়ন‌াতদন্তের পরই বিস্তা‌রিত জানা যা‌বে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: