সর্বশেষ আপডেট : ০ ঘন্টা আগে
বুধবার, ১৩ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

প্রেমিকের সঙ্গে থাকতে নিজের লাশের ছবি স্বামীকে পাঠালেন গৃহবধূ!

স্বামীর ঘর ছেড়ে প্রেমিকের সঙ্গে থাকতে নিজের লাশের ছবি বানিয়ে সেটি স্বামীকে পাঠিয়েছেন মুক্তি নামের এক গৃহবধূ। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে মৃত্যুর নাটক সাজিয়েছিলেন তিনি।

নিজের লাশের বানিয়েও শেষ রক্ষা হয়নি মুক্তির। তথ্য-প্রযুক্তির সহায়তায় নাটোর জেলা পুলিশ ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে প্রেমিক আবিদসহ কথিত মৃত গৃহবধূ মুক্তিকে উদ্ধার করেছে।

বৃহস্পতিবার দুপুরে নাটোর পুলিশ সুপারের অফিস চত্বরে এক ব্রিফিংয়ে পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহা এ তথ্য জানান।

এসপি জানান, পাবনার ঈশ্বরদী উপজেলার বাসিন্দা ও মেডিকেল কোম্পানির বিক্রয় প্রতিনিধি আকমল হোসেনের স্ত্রী মুক্তির সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেম হয় ময়মনসিংহের কেবল ব্যবসায়ী আবিদের। গত ১১ মে মুক্তি তার বাবার বাড়ি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কোন্দইল যেতে চান। এ জন্য আকমল হোসেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজাপুরে লেগুনায় তুলে দেন। পরে প্রেমিক আবিদ তাকে সিরাজগঞ্জের হাটিকুমরুল থেকে মাইক্রোবাসে তুলে নেন। সেখান থেকেই ওই গৃহবধূ নিজেকে হত্যা করাসহ তার সাজানো লাশের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। পাশাপাশি প্রেমিককে দিয়ে ওই ছবি ও হত্যার ম্যাসেজ স্বামীর পরিবারের কাছে পাঠান।

এসপি লিটন কুমার সাহা জানান, ওই ঘটনায় ১১ মে বড়াইগ্রাম থানায় হত্যা মামলা করেন আকমল হোসেন। এর পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার রাতে নাটোর জেলা পুলিশ ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে প্রেমিক আবিদসহ কথিত মৃত গৃহবধূ মুক্তিকে উদ্ধার করে।

আজ দুপুরে উদ্ধার মুক্তি ও তার প্রেমিক আবিদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: