![]()


করোনা সন্দেহে সিলেট নগরের শামসুদ্দিন হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ারা বেগম (৮৯)নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
সোমবার (০৬ এপ্রিল) রাত সাড়ে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃতুবরণ করেন। এ নিয়ে এই হাসপাতাল আইসোলেশনে তিনজন মারা গেছেন।
শহীদ ডা. শমসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র এ তথ্য নিশ্চিত করে বলেন, বায়োবৃদ্ধ ওই নারীকে নগরের নুরজাহান হাসপাতাল থেকে সোমবার (০৬ এপ্রিল) দুপুরে শ্বাসকষ্টের কারণে আইসোলেশনে আনা হয়।
মৃত নারী করোনা আক্রান্ত ছিলেন না। তিনি ডায়াবেটিস ও কিডনি রোগে ভোগছিলেন। বিশেষজ্ঞ চিকিৎসক প্যানেলের মতে তার করোনার কোনো লক্ষণ নেই। যে কারণে পরীক্ষার নমুনা সংগ্রহের প্রয়োজন নেই। নিহতের মরদেহ স্বজনরা দাফনের জন্য নিয়ে গেছেন।
এরআগে গত ২২ মার্চ ভোর ৪টার দিকে সিলেটে আইসোলেশনে প্রথম মারা যান এক নারী। তবে তিনি করোনা আক্রান্ত ছিলেন না বলে নমুনা পরিক্ষায় নিশ্চিত হন সংশ্লিষ্টরা। এরপর গত ২৪ মার্চ রাতে নগরের হাউজিং এস্টেট বাসায় যুক্তরাজ্যফেরত ছেলের সংস্পর্শে এসে মারা গেছেন কিডনি রোগে আক্রান্ত ষাটোর্ধ্ব এক বৃদ্ধ। আর গত ৩১ মার্চ দুপুর সোয়া ২টার দিকে হাসপাতালে করোনা ইউনিটে মারা যান সিলেটের বালাগঞ্জের এক কিশোরী।